মৃন্ময় নস্কর, জয়নগর: অভিযুক্ত এক ব্যক্তিকে ধরার জন্য গ্রামে ঢুকলে পুলিশকে লক্ষ করে গুলি চালিয়ে ও রেহাই পেলো না এক দুস্কৃতি। আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে যায় পুলিশের হাতে ।
গত ১২ই মার্চ রাতে জয়নগর হাসানপুরের বাসীন্দা সারফুদ্দিন গাজী ও আব্দুল সামাদ গাজী মটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে দুস্কৃতীদের সোর্ড বোমায় গুরুতর জখম হয় । তাদের অভিযোগ, জয়নগর থানার পুলিশ ওই ঘটনার সাথে যুক্ত মোট চার জনকে গ্রেফতার করে , এবং তাদের দফায় দফায় জেরা করে আরো একজনের নাম জানতে পারে । সোমবার রাতে পুলিশ যখন ওই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য হাসানপুর গ্রামে ঢোকে, তখন রাতের অন্ধকারে পুলিশকে লক্ষ করে এক দুস্কৃতি গুলি চালায় এবং সাথে সাথে অস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়ে যায় । ধৃত ব্যক্তির নাম আবুল বাসার মোল্লা ওরফে বাবলু । ধৃতকে মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে। পাশাপাশি বাবলু এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল ও কি কারনে সে পুলিসকে লক্ষ করে গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ ।


No comments:
Post a Comment