বিক্ষোভ পড়ুয়াদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 March 2018

বিক্ষোভ পড়ুয়াদের


জয়ন্ত সাহা, আসানসোল: গত ২০ শে মার্চ আসানসোলের লোয়ার কুমারপুরের বাসিন্দা অক্ষয় ঘোষের ছ মাসের মেয়ে খুশী ঘোষ এইচ এল জি হাসপাতালে ভর্তী হওয়ার পর চিকিৎসক ইনজেক্সন দেবার পর মারা যায়।খুশী মারা যাওয়ার কোনো কারণ হাসপাতাল কর্তৃপক্ষ দেখাতে পারেনি। এর কারণে খুশীর পরিবার হাসপাতালের মেন গেটের পাশে সিবিআই তদন্তের দাবী করে ধর্নাতে বসে।মঙ্গলবার দুপুরে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা একত্রিত হয়ে খুশীর পরিবারের সুবিচার, চিকিৎসার যাবতীয় তথ্য দেবার দাবীতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়,পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করায়। পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস পাবার পর বিক্ষোভ উঠে।পড়ুয়ারা খুশীর পরিবারের সাথে থাকবে এই প্রতিশ্রুতিও দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad