প্রেম করেছি তাই বিয়ে করব, বয়সের তোয়াক্কা কে করে! তবে যে বাবা আইনে আছে ১৩ না হলে বিয়ে করা দণ্ডনীয় অপরাধ।নাবালিকার বিয়ে হবে না, তাই বিয়ে আটকে দিল প্রশাসন।
চন্দননগর থানার ১৫ নং ওয়ার্ড এর ভাকুণ্ডার বাসিন্দা সঞ্জয় ও সুনিতা সাতরার ১৪বছরের কন্যা ঝুমাকে উত্তর ২৪ পরগনার জগদ্দল এর বাসুদেব পুরের প্রভাত কোলের সংঙ্গে বিয়ে দিয়ে দেয়।প্রভাতের বয়স ২৩ বছর।যদিও দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল।কিন্তু নাবালিকার বিয়ে দেওয়ার খবর শুনে প্রতিবেশি ও এক স্বেচ্ছাসেবী সংস্থা চড়াও হয় নাবালিকার বাপের বাড়ি।হুগলি স্বতন্ত্র মহিলা কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে উপস্থিত হয় বর্ণালি চক্রবর্তী।চলে বাদানুবাদ।এই ঘটনার খবর পেয়ে চলে আসে চন্দননগর থানার পুলিশ।পুলিশ বিস্তারিত তথ্য জানার পর নাবালিকার মাকে থানায় নিয়ে যায়।নাবালিকাকে উদ্ধার করতে পুলিশ পাড়ি দেয় বাসুদেবপুর।

No comments:
Post a Comment