মেয়ের শ্লীলতাহানির দায়ে গ্রেফতার বাবা !!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 March 2018

মেয়ের শ্লীলতাহানির দায়ে গ্রেফতার বাবা !!!

বাবার বিরুদ্ধে নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ।  গ্রেফতার বাবা।
ঘটনাটি হাবড়া থানার অন্তর্গত গোবরডাঙা বাবু পাড়া এলাকার।  বুধবার দুপুরে গোবরডাঙা পুলিশ ফাঁড়িতে  চৌদ্দো বছরের নাবালিকা মেয়ে মায়ের সাথে এসে বাবা দেবব্রত দাস (৫০) প্রাক্তন সেনা কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। মেয়ের অভিযোগ মা ঘরে না থাকার সুযোগ নিয়ে বাবা তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে। পরে মা আসলে সব কথা খুলে বলে কান্নায় ভেঙে পরে। বুধবার অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে অভিযুক্ত বাবা কে গ্রেফতার  করে। বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হবে। ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad