ধাপা সমস্যা!আন্দোলন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 March 2018

ধাপা সমস্যা!আন্দোলন



গৌরব দেবনাথ,হাবড়াঃ পৌরসভার ধাপাতে পরিবেশ দূষণ হচ্ছে ও এলাকার মানুষের শ্বাসকষ্ট হচ্ছে তাই অবিলম্বে বন্ধ রতে হবে এই দাবীতে আন্দোলন এলাকাবাসীদের।


হাবড়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের বানিপুর মধ্য হারিয়া এলাকার ঘটনা। দীর্ঘদিন ধরে পৌরসভার সমস্ত ওয়ার্ডের সমস্ত ময়লা ওই ধাপাতে ফেলা হয়। যার ফলে ধাপা লাগোয়া মধ্য হারিয়ার বাসিন্দারা দুর্গন্ধে শ্বাস কষ্ট সহ নানা ধরনের রোগের সম্মুখীন হচ্ছে। দীর্ঘদিন ধরে ওয়ার্ডের জন প্রতিনিধি সহ চেয়ারম্যানকে বলা হলেও কোন কাজ হচ্ছে না। তাই রবিবার সকাল থেকে এলাকাবাসীরা হাতে ফেষ্টুন নিয়ে মহিলা সহ শিশুরা আন্দোলন করে ময়লা ধাপা বন্ধ করার দাবীতে। এর আগেও এলাকাবাসীরা আন্দোলন করেছিলেন কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কিছইু পাওয়া যায়নি। তাই এবার আন্দোলনের পাশাপাশি বন্ধ না হলে বড়সড় আন্দোলনের হুমকি দেয় এলাবাসীরা।
প্রসঙ্গত হাবড়া পৌরসভা শাসক তৃনমূলের দখলে থাকলেও এই ওয়ার্ডটি সিপিএমের দখলে।

No comments:

Post a Comment

Post Top Ad