জয়ন্ত সাহা, আসানসোল: আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আসানসোলের গুজরাটি ভবনে বিজেপির পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়৷যেখানে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার সাথে সাথে জেলার পঞ্চায়েত এলাকাগুলিতে নির্বাচনের রণকৌশল ও নির্ধারণ করা হয় বলে খবর৷এদিনের কর্মী সভায় সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, রাজ্যে পঞ্চায়েত ভোটের দায়িত্বে রয়েছেন মুকুল রায়৷দলের পক্ষ থেকে তিনি আগামী কয়েকদিনের মধ্যেই জেলা সফরে আসবেন এবং এলাকা ভিত্তিক ভোটে লড়াইয়ের ক্ষেত্রে তিনি নীতি নির্ধারণ করে দেবেন৷একই সাথে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকার ভাঁওতা দিয়ে নিজ নামে চালাচ্ছে,সে বিষয়ে প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করতে বলেন তিনি৷
পাশাপাশি তিনি রাজ্য সরকার তথা তৃণমূলকে ক্ষমতার অপপ্রয়োগের দোষে অভিযুক্ত করে বলেন। তৃণমূল স্বজন পোষন শুরু করেছে৷যা বেশিদিন চলতে পারেনা৷আগামী নির্বাচনেই তৃণমূল জনগণের কাছ থেকে এর জবাব পাবে৷


No comments:
Post a Comment