ব্রেকিং: মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 March 2018

ব্রেকিং: মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণ



চকোলেটের প্রলোভন দেখির এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মারিশদা।

বুধবার পূর্ব মেদিনীপুরের  মারিশদা থানার পুলিশ রঞ্জিত পাত্র নামের এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আজ তাঁকে কাঁথি মহকুমা  আদালতে তোলা হবে।ধৃতের বাড়ি মারিশদা থানার হৈবতপুর গ্রামে।

পুলিশ সূত্রে খবর, বুধবার প্রতিবেশী মানসিক ও প্রতিবন্ধী এক কিশোরীকে চকোলেটের প্রলোভন দেখিয়ে এক প্রাথমিক স্কুলে নিয়ে যায়। এরপর ওই কিশোরীকে ধর্ষন করা হয় বলে অভিযোগ।

কিশোরী বাড়ি এসে অসুস্থ হয়ে পড়ে। কিশোরীকে মা জিজ্ঞসাবাদ করলে সব কথা জানায় সে। বুধবার দুপুরে কিশোরীর মা থানার অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ ধৃত যুবককে গ্রেফতার করে। মারিশদা থানায় ধৃতের বিরুদ্ধে ধর্ষন ও পক্সো আইনের মামলা দায়ের করা হয়েছে। ধৃত রঞ্জিত গুজরাটে কর্মরত ছিল। কয়েকদিন আগেই বাড়ি ফেরে সে।

No comments:

Post a Comment

Post Top Ad