দু:সাহসিক চুরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 March 2018

দু:সাহসিক চুরি



বন্ধ বাড়ির তালা ভেঙে চুরি গেল নগদ টাকা ও সোনার গয়না । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে  পাঁশকুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায় ।এ বিষয়ে বুধবার পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক দুর্গাপদ মালাকার ।দুর্গা বাবু জানান কর্মসূত্রে স্ত্রী ও কন্যাকে নিয়ে তিনি কলকাতার দানেশ শেখ লেনে সরকারি কোয়ার্টারে থাকেন ।বাড়িতে থাকতেন এক ভাড়াটিয়া ।বুধবার রাতে সেই ভাড়াটিয়া ও নিজের কাজে বাড়ির বাইরে ছিলেন। ফলে গোটা বাড়ি  ছিল ফাঁকা ।সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির তালা কেটে বাড়িতে ঢোকে চোর ।তবে তালা গুলির কোন হদিস পাওয়া যায়নি।  বুধবার সন্ধ্যায় ভাড়াটিয়া প্রথমে ফিরে এসে দেখতে পান বাড়ির কোন দরজাতেই নেই কোন তালা। ভেতরে ঢুকে দেখেন বাড়ির মালিকের ঘরেও সমস্ত তালাই খোলা ।তখনই তিনি মালিককে ফোন করে জানান  চুরির ঘটনা।রাত্রি দশটা নাগাদ দুর্গা বাবু বাড়িতে এসে দেখেন বাড়ির সমস্ত আসবাবপত্র লণ্ডভণ্ড বাড়িতে থাকা দুটি আলমারি ও ভেঙে ফেলা হয়েছে। দুর্গা বাবু জানান বাড়ি থেকে খোয়া গিয়েছে পাঁচ ভরি সোনার গহনা ও 50 হাজার টাকা সহ কিছু কাপড়চোপড়। বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে পাঁশকুড়া জিআরপি ও আরপিএফ থানা তা সত্ত্বেও বাড়িতে এই দুঃসাহসিক চুরি হওয়ায় আতঙ্কে পরিবার। বুধবার রাতেই ঘটনাস্থলে আসেন পুলিশ। চুরির কিনারা করতে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানা পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad