স্নেহা চক্রবর্তী, বীরভূম: বালি ভর্তি ডাম্পার ও মোটর চালিত ভ্যানের সংঘর্ষে মৃত দুই আহত পাঁচ দিন মজুর।ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে নানুর থানার বাসাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,রানীপুর থেকে বেশ কয়েকজন দিনমজুর নতুন হাটে যাচ্ছিলো আলু তোলার কাজ করতে।বাসাপাড়ার কাছে একটি ডাম্পার ধাক্কা মারলে দুই জনের মৃত্যু হয় আহত বেশ কয়েকজন।তাদের মধ্যে পাঁচ জনকে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনা ঘাতক ডাম্পারটি আটক করলেও চালক পলাতক।নানুর থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে বোলপুর সিয়ান হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ।

No comments:
Post a Comment