চেক প্রদান, সড়ক উদ্বোধনে পরিবহণ মন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 March 2018

চেক প্রদান, সড়ক উদ্বোধনে পরিবহণ মন্ত্রী



চাঁদনী, নন্দীগ্রাম: শনিবার নন্দীগ্রাম থানায় গীতাঞ্জলি গৃহ নির্মাণ প্রকল্প ২০১৭-১৮ সরকার অনুমোদিত প্রপকগনের চেক প্রদান অনুষ্ঠান ও হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃক অনুমোদন প্রাপ্ত সড়ক উদ্বোধন করলেন এই নন্দীগ্রাম এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী  শুভেন্দু অধিকারী।
কোনও এলাকায় ঝামেলা হলে পুলিশ কিংবা জন প্রতিনিধি পৌঁছানোর আগে অনেক ক্ষেত্রে  জনগণকে নিয়ন্ত্রণে রাখেন এলাকার পুরোহিত, ইমামরা৷ কিন্তু আপনারা আর্থিকভাবে অনেক পিছিয়ে। তাই  আবাসন দপ্তরকে দিয়ে  3 00 টি অতিরিক্ত গৃহ নির্মাণের অনুমোদিত করিয়েছি৷" নন্দীগ্রামে শনিবার কথাগুলি বলেন পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ তিনি এলাকার পুরোহিত ও ইমামদের হাতে গীতাঞ্জলি গৃহ নির্মাণের চেক তুলে দেন৷

নন্দীগ্রাম থানা চত্বরে এদিন গীতাঞ্জলি গৃহ নির্মাণ প্রকল্পে সরকার অনুমোদিত প্রাপকগণের চেক প্রদান অনুষ্ঠান ও হলদিয়া উন্নয়ন পর্যদ কর্তৃক অনুমোদন প্রাপ্ত সড়ক উদ্বোধন অনুষ্ঠান হয়৷ মন্ত্রী হলদিয়া উন্নয়ন পর্যদ এলাকার মোট 15টি সড়ক  প্রকল্পের উদ্বোধন করেন।

No comments:

Post a Comment

Post Top Ad