হোমের আবাসিকদের জন্য " নবদিগন্ত " প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 March 2018

হোমের আবাসিকদের জন্য " নবদিগন্ত " প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

চাঁদনী, হলদিয়া: শিল্প শহর হলদিয়ায় অবস্থিত কারখানাগুলির সামাজিক দায়বদ্ধতায় একাধিক সমাজসেবা মুলক কাজ করে থাকেন। এবার হলদিয়া এনার্জি লিমিটেড তাদের সামাজিক দায়বদ্ধতায় হলদিয়ার সমাজকল্যাণ  পর্ষদের হোমের আবাসিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ  শিবিরের মাধ্যমে তাদের স্বনির্ভর  করার জন্য " নবদিগন্ত " নামে একটি প্রশিক্ষন কেন্দ্রের শুভ সূচনা হল আজ। শুভ উদ্বোধন  ঘটান তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার প্লেন হেড সুদীপ্ত কুমার মুখার্জী, হলদিয়ার মহকুমা শাসক পূর্নেন্দুশেখর নষ্কর, হলদিয়া পুরসভার চেয়ারম্যান  শ্যামল আদক,সমাজ কল্যান পর্ষদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দুলাল সামন্ত সহ অন্যান্যরা।

হলদিয়া সমাজ কল্যান পর্ষদের হোমের আবাসিকদের  এনভেলাপ তৈরি, মুড়ি ও মশলা,  টেলারিং, ভেষজ  ফিনাইল,ধুপকাঠি তৈরি ও স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষন দেওয়া হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার  অনুসারে তৈরির পাশাপাশি প্রশিক্ষনের কাজ চলবে। লাভাংশ  সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এতে হোমের আবাসিকরা স্বনির্ভর  হয়ে উঠবে।

No comments:

Post a Comment

Post Top Ad