মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 March 2018

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ‌মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে স্কুলে এসে ফুল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন রাজপুর সোনারপুর পুরসভার উপ পুরপ্রধান শান্তা সরকার। তিনি ওই পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার ওই পানীয় জলের ব্যবস্থাও করেন। এদিন নবতারা স্কুলে পরীক্ষা দিতে ঢোকার মুখেই তাদের সামনে দাঁড়ালেন রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শান্তা সরকার। একরাশ শুভেচ্ছা আর হাসিমুখে তাদের হাতে তুলে দেন গোলাপ। পরীক্ষার্থীদের ভাল করে পরীক্ষা দেওয়ার কথাও বলেন তিনি। ভাইস চেয়ারম্যানের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে পরীক্ষার্থীরা কার্যত অভিভূত। এলাকার কাউন্সিলর ও পুর সভার ভাইস চেয়ারম্যানের এই উদ্যোগে প্রশংসা করেন স্থানীয়রাও। শুধু পরীক্ষার্থীদের জন্যই নয়। তাদের অভিবাবকদের বসার ও পানীয় জলের ব্যবস্থাও করেন তিনি। গরমে ঘোরাঘুরি হাত থেকে রক্ষা পান তাঁরাও। কোদালিয়া হাই স্কুল ও হরিনাভি শুভাষিনি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে আসে। মোট ৪৬৮ জনের মতো পরীক্ষার্থী রয়েছে। ভাইস চেয়ারম্যান শান্তা সরকার জানান, জীবনের বড় পরীক্ষায় বসছে ছাত্রছাত্রীরা। তাদের শুভেচ্ছা দিয়ে উৎসাহিত করা এবং পাশে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ। এদিকে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলও এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের শুভ কামনা জানান। ‌

No comments:

Post a Comment

Post Top Ad