মাধ্যমিক পরীক্ষার্থীরা যাচ্ছে ট্রেকারে ঝুলে ঝুলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 March 2018

মাধ্যমিক পরীক্ষার্থীরা যাচ্ছে ট্রেকারে ঝুলে ঝুলে



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে বেহাল রাস্তা প্রানের ঝুঁকি নিয়ে মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা ট্রেকারে ঝুলে ঝুলে পরীক্ষা দেওয়ার জন্য যাতায়াত করতে হচ্ছে পরিক্ষার্থীর অভিভাবকরা বলেছেন ঠিক সময়ে পরীক্ষা হলে পরীক্ষা,  দেওয়ার জন্য ঝুলে আসতে হয়।গাড়ির চালক এবং যাত্রীরা কোনো পরিষেবা দেননা এই ছাত্রছাত্রীদের।

প্রশাসন কোন ব্যাবস্থা নেননি যে কোন মূহুর্তে প্রানহানি হতে পারে।কিকরবো আমরা গরিব মানুষ আলাদা গাড়ি করে নিয়ে আসার সেই ভাবে সামর্থ নেই তাই ট্রেকারে ঝুলে আনতে হয়।প্রশাসন যদি এই এই ব্যাপার নিয়ে ভাবেন তাহলে আমাদের এবংছাত্রছাত্রীদের খুব ভালো হয়।এই রকমই চিত্র দেখা গেল পটাশপুর ২নং ব্লকের খাড় থেকে প্রতাপদিঘি। এর মধ্যেই দুটি মাধ্যমিক সেন্টার রয়েছে খাড়, চন্দনপুর। পটাশপুর ২ নং ব্লকের বিডিও শুভজিৎ কুন্ডু বলেন, পরীক্ষার আগে মিটিং করে জানানো হয়েছে গাড়ির চালক এবং গাড়ির ইউনিয়নকে গাড়িতে কোন  পরিক্ষার্থীকে ঝুলিয়ে নিয়ে আসাযাওয়া করা যাবে না।তাসত্যেও ঝুলিয়ে আসাযাওয়া করছে। আমি গাড়ির ইউনিয়নকে জানাবো এরপর থেকে না নিয়ে যায় ঝুলিয়ে।এবং ছাত্রছাত্রী গাড়িতে বসার জায়গা করে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad