কর্মরত অবস্থায় মৃত্যু কর্মচারীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 March 2018

কর্মরত অবস্থায় মৃত্যু কর্মচারীর



জয়ন্ত সাহা, আসানসোলঃ সিএলডবলু এর সান্টিং ডিপার্টমেন্টে বৃহস্পতিবার কর্মরত ছিলেন ধানবাদ নিবাসী প্রবাল কান্তি ঘোষ(৩৬)৷রাত ১১:৩০ টা নাগাদ হঠাৎই কারখানায় লোডশেংডি হয়ে গেলে কর্মরত অবস্থায় দুটি বাফারের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন প্রবাল বাবু৷
সহকর্মীরা তাকে উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে খবর দিলেও,অ্যাম্বুলেন্স আসতে দেরি করে৷পরে প্রবাল বাবুকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে,তাকে মৃত বলে ঘোষনা করা হয়৷শেষে ময়না তদন্তের জন্যে দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়৷প্রবাল বাবু ধানবাদের বাড়িতে মা-বাবা ও পরিবারের সাথে থাকতেন,তার দুই মেয়ে আছে বলে জানা গেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad