বিধানসভা ভোটে বামফ্রন্টের পরাজয়ের পর সেখানে বিজেপি সমর্থকেরা লেনিনের মূর্তি গুঁড়িয়ে দেয় তা নিয়ে চলছে দেশে জুড়ে জোর বিতর্ক l এর মধ্যে বুধবার কলকাতার বুকে আর এক ঘটনা ঘটে গেল যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে l টালিগঞ্জ থানা এলাকায় কেওড়াতলা শ্মশানের কাছে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। মাখানো হল কালি। গ্রেফতার করা হয়েছে ছয়জনকে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন স্থানীয় তৃণমূলকর্মীরা সমর্থকরা ।
অভিযোগ,এদিন সকালে ছজন তরুণ-তরুণী স্লোগান দিতে দিতে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি মাখান, তারপর সেটি ভেঙে দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণ-তরুণীরা নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে দাবি করেন। এই ঘটনায় টালিগঞ্জ থানার পুলিশ ছয়জনকে আটক করেছে ।

No comments:
Post a Comment