লেনিন মূর্তি নিয়ে সরব হলেও বামেদের টোনের মুখে দিদি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 March 2018

লেনিন মূর্তি নিয়ে সরব হলেও বামেদের টোনের মুখে দিদি




লেনিন নিয়ে মুখ্যমন্ত্রী সরব হলেও তাঁকে সহ্য করতে পারছেন না বাম নেতারা। যদিও পারবে বা কিভাবে?পশ্চিমবঙ্গে তিনি যে ৩৪ বছরের বাম রাজত্বকে এক ধাক্কায় সরিয়ে ক্ষমতায় এসেছেন। সেই রাগকি এত তাড়াতাড়ি মেটানো সম্ভব!

মঙ্গলবার সিপিএমের  এক মিছিলে যোগ দিতে এসে মমতার মন্তব্যের বিরোধিতা করে সবজান্তা গৌতম দেব উঁচু গলায় বলেন, “ও কি সব জানে না কি? সিবিআই-এর সব খবর রাখে? দিল্লি পুলিশের সব খবর রাখে? মমতার দিন শেষ হয়ে এসেছে। দেখবেন কোনও দিন হয়তো আলিমুদ্দিনে চলে এসেছে। এর আগেও তো এসেছিল। এছাড়া ওর কাছে আর বাঁচার কোনও রাস্তা নেই। ওর সরকার তো শেষ।”
মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই আলিমুদ্দিনে আসেন, তাহলে তাঁদের পদক্ষেপ কী হবে? এই প্রশ্নের উত্তরে গৌতম দেব বলেন, “দেশের পরিস্থিতি দেখব, সাধারণ মানুষের কথা শুনব। তারপর সিদ্ধান্ত নেব।” 

No comments:

Post a Comment

Post Top Ad