চাঁদনী, তমলুক: রাজ্যসড়ক সম্প্রসারনের জন্য হলদিয়া মেচেদা রাজ্য সড়কের দুধারে অবৈধ দোকান, ঝুপড়ি ও ঘর উচ্ছেদ করা হয়েছে।উচ্ছেদ প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃ্হস্পতিবার সকাল থেকে তমলুকের মানিকতা থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত রাস্তার দুধারে নতুন করে স্টল বসানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে মাপ যোগের কাজ শুরু হয়। কাজ চলাকালিন কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে স্থানিয় মানুষজন। দুপুর সাড়ে ১২ টা থেকে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের মানিকতলারর নিকট পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের যেরে রাজ্য সড়কে লাইন দিয়ে বাস, ট্রাক ও ছোটগাড়ি আটকে পড়ে। ফলে তমলুক শহর জুড়ে ব্যাপক যানজট গড়ে ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। পুলিশের সামনেও চলতে থাকে বিক্ষোভ। প্রায় ৪৫ মিনিট ধরে চলতে থাকে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী। পরে পুলিশ বিষটি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে তবেই বিক্ষোভ কারিরা বিক্ষোভ তুলে নেয়।
স্থানিয়দের অভিযোগ, রাস্তা সম্প্রসারণের জন্য আমরা আমাদের বাড়ি ভেঙ্গে দিতে রাজি কিন্তু রাস্তা সম্প্রসারনের পরে আমাদের বাড়ির সামনে নতুন করে স্টল বসিয়ে বাড়ির যাতায়াতের পথ অবরুদ্ধ করে দেবে এটা আমরা মেনে নিতে পারবো না। তাই যাতে আমাদের বাড়ির সামনে কোন স্টল না বসে তার জন্য আমরা বিক্ষোভে সমিল হয়েছি।
প্রসাসন সূত্রে জানা গেছে, রাস্তা সম্প্রসারনের পর যে অতিরিক্ত জায়গা রয়েছে সেই জায়গায় যাদের দোকান বা ঘর উচ্ছেদ করা হয়েছে তাদের জন্য নতুন করে দোকান করে দেওয়ার জন্য মাপ যোগের কাজ চলছিল। সেই সময় স্থানিয় কিছু মানুষ কাজে বাধাদেয়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানিয় মানুষদের সাথে আলোচনার মধ্যদিয়ে সমস্যা সমাধান করা হবে।
বিক্ষোভকারিরা জানান, প্রশাসন যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে আমরা কাজ বাধা দেব না। প্রশাসন যদি আমাদের কথা না শোনেন তাহলে আগামীদিন আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

No comments:
Post a Comment