চাঁদনী, পূর্ব মেদিনীপুর: ভাইয়ের হাতে দাদার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার নারকেলদা এলাকায়। মৃতের নাম জগনাথ বিজলী(৩৫)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানিয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, সম্পত্তি নিয়ে জগন্নাথ ও তার খুড়তুত ভাই হরেন বিজলীর সাথে বিবাদ ছিল বহুদিনের। বৃহস্পতিবার দুপুরে হরেন যখন শৌচাগার তৈরির কাজ শুরু করেছিল। সেই সময় কাজে বাধাদেয় জগন্নাথ। তখন তার উপর চড়াও হয় হরেন, তার স্ত্রী ও পুত্ররা। বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে মারধর শুরু করে হরেনের পরিবার। মারধরে ঘটনাস্থলে মৃত্যু হয় জগন্নাথে।হরেন কে গ্রাম বাসিরা ধরে পুলিস এর হাতে তুলে দিলে পুলিস হরেন কে গ্রেফতার করেছে ... ঘটনার পর থেকে বাকি অভিযুক্তরা পালিয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ময়না থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment