বাড়িতে দু:সাহসিক চুরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

বাড়িতে দু:সাহসিক চুরি



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বাড়িতে দু:সাহসিক চুরি। বাড়ির পিছনের দরজা ভেঙে চুরি নগদ আনুমানিক ৫০ হাজার টাকা ও ৫ ভরি সোনা। জানা যায়, মহেশতলার বাটা নগরের শ্রীকানন পল্লীর দেবাশীষ চক্রবর্তী সন্ধ্যে ৭ টার সময় কাজ থেকে  বাড়িতে ফিরে দেখেন দুটি আলমারি খোলা ও ২ টি বিছানার মধ্যে সেগুলি ছড়িয়ে ছিটিয়ে রাখা, তিনি স্ত্রীকে ফোন করে এই বিষয়ে জানতে চান কারণ স্ত্রী রত্না চক্রবর্তী দুপুর ৩ টের সময় দরকারে বেরিয়ে ছিলেন। এর পরে কি কি চুরি গেছে খুঁজতে গিয়ে দেখা যায় বাড়ির পেছনের দরজাটি ভাঙা যাঁর সামনে একটি শাবল পড়ে আছে। মহেশতলা থানায় খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসে ও শাবলটিকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়, চুরির মামলা শুরু করে তদন্তে নামে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad