গোষ্ঠীদ্বন্দ্ব: মুখ্যমন্ত্রীর জায়গায় রাজ্য সভাপতির ছবি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

গোষ্ঠীদ্বন্দ্ব: মুখ্যমন্ত্রীর জায়গায় রাজ্য সভাপতির ছবি!

ফের একবার শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। মুখ্যমন্ত্রীর ছবির বদলে  রাজ্য সভাপতির ছবির প্রতিবাদ করায় ছাত্র নেতা তথা কলেজের অস্থায়ী কর্মীকে গলা ধাক্কা ও মারধর করে কলেজ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো শাসকদলের আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। আক্রান্ত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে অশোকনগর নেতাজী শত বার্ষিকী মহা বিদ্যালয়ে।

অস্থায়ী কলেজ কর্মী এবং ছাত্র নেতা পাপন সরকারের অভিযোগ,  দীর্ঘ বারো বছর ধরে তৃনমূল ছাত্র রাজনীতি করছে। পরে সে কলেজে অস্থায়ী কর্মী হিসাবে চাকরিতে নিয়োগ হয়। দীর্ঘ দিন ধরে অশোকনগর কলেজে শাসকদলের দুই গোষ্ঠীর অশান্তি চোঁখে পড়েছে। যার দরুন পুলিশকে কয়েকবার লাঠি চার্জ করতে হয়েছে।  অস্থায়ী কর্মী পাপন সরকারের অভিযোগ কলেজে সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি খুলে ফেলে রাজ্য সভাপতির নিজের ছবি লাগানো হয়েছে এই নিয়ে কলেজে প্রতিবাদ করায় বুধবার মারধর ও গালিগালাজ ও ঘার ধাক্কা মেরে কিছু বহিরাগত লোকজন কলেজ থেকে বার করে দেয়।  পরে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে ছাত্র নেতা তথা কলেজের অস্থায়ী কর্মী পাপন সরকার। পরে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে অশোকনগর হাসপাতালে চিকিৎসাধীন।

No comments:

Post a Comment

Post Top Ad