জয়ন্ত সাহা: আসানসোলের একটি স্কুল থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ সপ্তম শ্রেণীর এক ছাত্রী। নিখোঁজ ছাত্রীর নাম নেহা পরবিন। ঘটনা আসানসোল উত্তর থানার রেলপাড়ে।
পরিবারের অভিযোগ, স্কুলে চুরির অপবাদ দিয়েছে। সেই অপমান সহ্য করতে না পেরে স্কুল থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক মহঃ সামসের আলম। গত মঙ্গলবার থেকে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে আসানসোল উওর থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছে। এখনও নিখোঁজ ছাত্রীর খোঁজ না মেলায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবার সহ প্রতিবেশীরা। যদিও স্কুলের এক ছাত্রী বুধবার দুপুরে রেলপার এলাকায় দেখতে পেয়েছিল। তাঁর দাবি এক মহিলা সহ দুইজন যুবক তাকে গাড়ি চাপিয়ে নিয়ে চলে যায়। নিখোঁজ ছাত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।তাকে কি অপহরণ বা অন্য কিছু সেটা তদন্ত চলছে।


No comments:
Post a Comment