মারণরোগের কাছে হার মানলো মেধাবী ছাত্রীর স্বপ্ন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 March 2018

মারণরোগের কাছে হার মানলো মেধাবী ছাত্রীর স্বপ্ন!




উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার উত্তর সেরপুরের মেধাবী ছাত্রী পাপিয়া খাতুন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে থেমে গেল জীবন । টানা ২৭ দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছিল সে । শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল তার । শিক্ষার হারে পিছিয়ে পড়া এই গ্রাম বরাবরই । বাবা আনোয়ারুল মন্ডল পেশায় চাষী, মা জাহানারা বিবি গৃহবধু । চার ভাইবোনের মধ্যে পাপিয়াকে নিয়ে স্বপ্ন দেখত পরিবারোর লোক । নুন আনতে পানতা ফুরোনোর সংসারে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখত পাপিয়া । ক্যান্সারের মতো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সেই স্বপ্ন শেষ হয়ে যায় । যদুরহাটি বালিকা বিদ্যালয়ের এই ছাত্রীকে নিয়ে আশাবাদী ছিল শিক্ষিকা এবং সহপাঠীরা যে পাপিয়া স্কুল তথা গ্রামের সম্মান এনে দেবে । এবারে মাধ্যমিকের সেন্টার পড়েছিল বাদুড়িয়া কাদম্বিনী বালিকা বিদ্যালয়ে, বেঞ্চে রোল নম্বরটা সাঁটা আছে কিন্তু জায়গাটা খালি, ক্যান্সারের কাছে হার মানল দুরন্ত স্বপ্নের উড়ান । শুক্রবার সন্ধ্যাবেলা আরজি কর হাসপাতালে টানা ২৭ দিন যুদ্ধের পর মারা যায় পাপিয়া । শনিবার বাড়ির উঠোনে পাপিয়ার নিষ্প্রান দেহ দেখতে হাজির হয় গ্রামের লোকেরা এবং শিক্ষিকারা । পরীক্ষার হলে বেঞ্চে পাপিয়ার জায়গাটা খালি পড়ে আছে, পাপিয়া আজ নেই ।

No comments:

Post a Comment

Post Top Ad