পরীক্ষাকেন্দ্রে ঢুকেও পারল না আর মাধ্যমিক পরীক্ষা দিতে! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

পরীক্ষাকেন্দ্রে ঢুকেও পারল না আর মাধ্যমিক পরীক্ষা দিতে! কেন?



জয়ন্ত সাহা, আসানসোল: পরীক্ষা দিতে ঢুকে অবশেষে পারল না মাধ্যমিক পরীক্ষা দিতে। এমনটাই ঘটল শ্রীপুরর্গালস হাইস্কুলের এক  মাধ্যমিক পরীক্ষার্থীর সাথে।  জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী   পার্বতী রাউত জামুড়ীয়া থানার শ্রীপুরে থাকে। সে শ্রীপুর র্গালস হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছিল,বুধবার  পরীক্ষাহলে হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তী করা হয়।খবর পেয়ে মাধ্যমিক বোর্ডের জেলা কনভেনর নিমাই মাহান্তি জেলা হাসপাতালে এসে পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করেন।অবশেষে শারিরীক অসুস্থতার  কারণে আর পরীক্ষা দিতে পারল না ওই ছাত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad