কিশোরীকে গণধর্ষণ, ধৃত দুই আত্মীয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

কিশোরীকে গণধর্ষণ, ধৃত দুই আত্মীয়





মৃন্ময় নস্কর, ভাঙড়  :  কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল দুই যুবক। ধৃতদের নাম বিল্লু মালি (৩২) ও তপা মণ্ডল (৩৪)। তাদের মধ্যে একজন ওই কিশোরীর আত্মীয় বলে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে । নির্যাতিতার শারীরিক পরীক্ষার আবেদন জানানো হবে বিচারকের কাছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ বছরের ওই নির্যাতিতার বাড়়ি আনন্দপুর থানার বানতলায় ।মঙ্গলবার কলকাতা লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলায় সে তার জ্যাটতুতো দিদির বাড়িতে আসে পুজো দেখার জন্য।  সন্ধ্যায় সেখান থেকে  গ্রামীণ শীতলা পুজোর মেলায় বেড়াতে যায়। তার সঙ্গে ছিল অভিযুক্ত দুই যুবক।

রাত প্রায় ১২টা ৩০ মিনিট  নাগাদ মেলা দেখে বাড়ি ফেরার পথে একটি নির্জন জায়গায় অভিযুক্তরা তার মুখ চেপে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ। এর পরই অভিযুক্তরা  নাবালিকাকে একা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গভীর রাতে নির্যাতিতা একা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় । বুধবার সকালে কলকাতা  লেদার কমপ্লেক্স থানায় নির্যাতিতা তার পরিবারের সঙ্গে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে লেদার কমপ্লেক্স থানার পুলিশ অভিযুক্ত দুই যুবককে  গ্রেপ্তার করে। ধৃতদের  বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad