চাঁদনী, নন্দকুমার: বাড়ির মধ্যে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় অভিযুক্ত শাশুড়িকে গ্রেপ্তার করা হলেও পলাতক স্বামী সহ পরিবারের অন্যান্যরা। মৃত গৃহবধূর নাম সোমাশ্রী মাজী জানা(২৫)। বাড়ি ময়নার তিলখোজা গ্রামে।
সূত্রের খবর গত চার বছর আগে ময়না থানার তিলখোজা গ্রামের বাসিন্দা অশোক জানার মেয়ের সাথে নন্দকুমার বারগোদা গ্রামের
অভিজিৎ মাজীর সাথে বিয়ে হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ বিয়ের পর থেকে পরিবারে অশান্তি লেগেই থাকত। বেশকয়েকবার মেয়েকে মারধরের ঘটনাও ঘটেছে। গত ২০ মার্চ দুপুরে ফোনে মৃতার বাবার বাড়ির লোকের কাছে খবর যায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এসে দেখে যায় গলায় কাপড় জড়ানো অবস্থায় ঝুলছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। নন্দকুমার থানায় মৃতার বাপের বাড়ির লোকেরা অভিযোগ করে তাদের মেয়েকে খুন করা হয়েছে। স্বামী অভিজিৎ ও শাশুড়ি মঞ্জু মাজীর নামে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ শাশুড়িকে গ্রেপ্তার করেছে। স্বামী অভিজিৎ মাজী পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ। ধৃত শাশুড়িকে এদিন তমলুক আদালতে পেশ করা হয়।।

No comments:
Post a Comment