চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 March 2018

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু

জয়ন্ত সাহা, আসানসোল: চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক শিশু সহ দুজনের মৃত্যু। ঘটনার প্রতিবাদে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। হাসপাতালের দরজার কাঁচ সহ অন্যান্য  জিনিসপত্রে ভাঙচুর করে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। তারাই পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গিয়েছে, এদিন ৬ মাসের একটি শিশু এবং এক ব্যক্তি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃতের পরিজনদের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারনে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়।

No comments:

Post a Comment

Post Top Ad