চাঁদনী, মেদিনীপুর: বৃহস্পতিবার সকালে মেদিনীপুর আদালত চত্বরে আত্মহত্যা করেছেন এক আদালত কর্মী।
জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও মেদিনীপুর জেলা আদালতের সরকারী আইনজীবী রাজকুমার দাসের কার্যালয়ে কর্মরত অসিত দাস, রাজকুমারবাবুর চেম্বারে অন্যান্য দিনের মতো কাজে আসেন। পরে এই চেম্বারেই অসিত বাবু গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। পরে সকাল ৯টা নাগাদ অন্যান্য কর্মীরা চেম্বারে এসে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আদালত চত্বরেই কর্মরত পুলিশকে ডেকে বিষয়টি জানানো হয় এবং কোতোয়ালি থানায় দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সরকারী আইনজীবী রাজকুমার দাস জানান, অসীত বাবু তাঁর কাছে দীর্ঘ দিন কাজ করছিলেন এবং বিশ্বস্তও অভিজ্ঞ কর্মী ছিলেন। আদালত চত্বরে শোকের ছায়া নেমে এসেছে।সেই সঙ্গে এদিন আদালতে সমস্ত কাজ বন্ধ রয়েছে।

No comments:
Post a Comment