আক্রান্ত ডাক্তার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 March 2018

আক্রান্ত ডাক্তার



মৃন্ময় নস্কর, জয়নগর:বুধবার গভীর রাতে জয়নগর থানার রানাঘাটা থেকে শ্বাস কস্ট নিয়ে ৪০বছরের নিত্য হালদার ভর্তি হন নিমপিঠ শ্রীরামকৃষ্ন গ্রামীন হাসপাতালে । সেই সময় ওই হাসপাতালে কর্তব্য রত ডাক্তার ড : মহম্মদ সামাউদ্দিন সর্দার । তিনি সেই সময় ওই রোগীকে চিকৎসা সুরু করে বলেন , রোগীর অবস্থা ভালো নয় তাকে কলকাতায় স্থানান্তরিত করতে হবে । কিন্তু রোগীর আত্মীয় রা রাজী না  হওযায় , ওই রোগীর  মৃত্যু ঘটে । অভিযোগ , ওই  সময় বিক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনরা ডাক্তারের উপর আক্রমন চালায় , বেধড়ক মারধর শুরু করে তারা । গুরুতর জখম অবস্থায় ডাক্তার এক রোগীর ফোন থেকে বাড়িতে জানালে বাড়ির লোক পুলিসকে খবর দিলে পুলিশ হাসপাতাল থেকে ডাক্তারকে উদ্ধার করে । ঘটনার তদন্তে জয়নগর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad