নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বসিরহাট পুলিশ জেলার তত্ত্বাবধানে রবিবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার টাকী এরিয়ান ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম বর্ষের সুন্দরবন কাপের ফাইনাল খেলা। হাসনাবাদ মাতঙ্গিনী মহিলা অ্যাসোসিয়েশন বনাম যোগেশগঞ্জ মাতঙ্গিনী মহিলা একাদশের খেলার মধ্য দিয়ে শুরু হয় এই বছরের সুন্দরবন কাপের ফাইনাল খেলা। এর পরপরই অনুষ্ঠিত হয় পুরুষদের দাঁড়ির জঙ্গল রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র, সন্দেশখালী বনাম শিমূূলদাহ আজাদ ক্লাব, মিনাখাঁ-র খেলা। এদিনের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের ডিআইজি তন্ময় রায়চৌধুরী, পুলিশ সুপার সি সুধাকর, অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কে সাবারি রাজকুমার, বসিরহাট মহকুমা পুলিশ আধিকারিক আশীষ মৌর্য এবং বসিরহাট পুলিশ জেলার সকল থানার কার্যকরী ও ভারপ্রাপ্ত আধিকারিকদের। প্রসঙ্গত এই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে বসিরহাট পুলিশ জেলার। এদিন টাকী এরিয়ান ক্লাবের মাঠে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে এই সুন্দরবন কাপের জনপ্রিয়তার আন্দাজ করা যায়।
বসিরহাট সংলগ্ন সুন্দরবনের ঐতিহ্য ও সৌন্দর্য্যকে তুলে ধরার পাশাপাশি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদেরকেও খেলার প্রতি আগ্রহী করতে এই বিশেষ উদ্যোগ যাতে বসিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে আগামী দিনের জাতীয় স্তরের অনেক খেলোয়াড় উঠে আসতে পারে এই সুন্দরবন কাপের মধ্য দিয়ে । এদিনের মহিলা বিভাগের খেলাটি গোলশুন্যভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারের মাধ্যমে যোগেশগঞ্জ মাতঙ্গিনা মহিলা একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হাসনাবাদ মাতঙ্গিনী মহিলা ফুটবল অ্যাসোসিয়েশান ।
পাশাপাশি পুরুষ বিভাগের খেলায় সন্দেশখালি দাঁড়ির জঙ্গল রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রকে ৩-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মিঁনাখা শিমূলদাহ আজাদ সংঘ। ক্লাব সভাপতি কালাম মল্লিক জানান স্বাভাবিক ভাবেই মিনাখাবাসী আনন্দিত মুখ্যমন্ত্রীর উদ্যোগে সুন্দরবন কাপ খেলায়, এবং তিনি তার খেলোয়ারদের নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলেন রাজ্য স্তরেও ভালো ফল করবে আজাদ সংঘ।

No comments:
Post a Comment