গ্রেফতার দুই টিএমসিপি কর্মী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 March 2018

গ্রেফতার দুই টিএমসিপি কর্মী




কয়েকদিন ধরেই অশোকনগর এলাকায় তৃনমূলের ছাত্র সংগঠন TMCPর ক্রন্দল প্রকাশ্যে এসেছে ।চলছে অশোকনগর নেতাজী শতবার্ষিকী কলেজের ছাত্র নেতা তথা অশোকনগরের যুবনেতা প্রদীপ সিং বনাম TMCP রাজ্য সভাপতি জয়া দত্তর অনুগামীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা ।সকাল থেকে রাত পর্যন্ত উত্তেজনার পারদ এতটাই যে জয়া দত্তর বাড়িতেও ইট পাথর ছুড়েছে বিরুদ্ধ গোষ্টি যদিও তার কোনও লিখিত অভিযোগ হয়নি ।সূত্রের খবর ছাত্র সংগঠনের খবর বা তার বাড়িতে ইট পাথর ছোড়ার খবর প্রকাশ্যে এলে দলীয় ভাবে বেকায়দায় পরতে পারে TMCP রাজ্য নেত্রী জয়া , তাই থানা পুলিশ হয়নি । পাশাপাশি জয়ার অনুগামীদের  আক্রান্ত হতে হলো ।

তবে ঘটনা যাই হোক অশোকনগরের নেতাজী শতবার্ষিকী কলেজ প্রাঙ্গনে একাধিকবার ছাত্র সংঘর্ষের ঘটনায় প্রতিবারই সামনে এসেছে জয়া দত্ত ও প্রদীপ সিং এর দুই গোষ্ঠির লড়াই ।যা নিয়ে হয়রানি হচ্ছে প্রশাসন ।

ঘটনায় গ্রেফতার উভয় পক্ষের দুই অনুগামী গ্রেফতার।

No comments:

Post a Comment

Post Top Ad