পণের বলি বধূ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 March 2018

পণের বলি বধূ

মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: স্ত্রীকে সন্দেহের জেরে  দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করে গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতার নাম রুমা অধিকারী (বৈদ্য) বয়স ২৩ বছর। সাড়ে ৩ বছর আগে রানা বেলেঘাটা নিতাই বৈদ্যর সাথে রুমা অধিকারী বিবাহ হয়। বিয়ের ছয় মাস পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। মৃতার বাবা স্বপন অধিকারী অভিযোগ দিনের পর দিন তার মেয়েকে সিগারেট এর ছেঁকা দিত ও মারধর করত শ্বশুর বাড়ির লোকেরা। আজ সকালে জামাই এর ফোন থেকে একটি মিস কল আসে তখন সন্দেহ হওয়ায় মৃতার বাপের বাড়ির লোকজন গিয়ে দেখে গৃহবধূ রুমা সিলিংয়ে ঝুলছে। তৎক্ষণাৎ তারা দেহ নামিয়ে বারুইপুর হাসপাতালে নিয়ে আসে সাথে সাথে বারুইপুর থানার পুলিশ কে খবর দেওয়া হয় পুলিশ সাথে সাথে মৃত গৃহবধূ রুমার স্বামীকে আটক করে। মৃতার বাপের বাড়ি থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর,  পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। মৃতার বাপের বাড়ির পরিবার থেকে অভিযোগ রুমা কে যে ভাবে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার করে মেরেছে ঠিক সেভাবেই তার স্বামী নিতাই বৈদ্য কে কঠোরতম শাস্তি দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad