মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মেয়ের বাড়ি থেকে সন্ধ্যা সাতটার সময় নিজের বাড়িতে ফির ছিলেন কনক নস্কর (৪২) নামে এক মহিলা। রাস্তায় পিছন দিক থেকে এক দুষ্কৃতীএসে মহিলার মুখ চেপে ধরে রাস্তার পাশে এক জঙ্গলে টেনে নিয়ে যায়। বাঁধা দেওয়ার চেষ্টা করলে মহিলাকে আর দুই থেকে তিন জন দুষ্কৃতী এসে গভীর জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনো মতে মহিলা মুখ ছাড়িয়ে চিৎকার করতে শুরু করে । আশে পাশে দু এক জন লোক শুনতে পেয়ে ছুটে এসে মহিলাকে বাঁচায়। দু তিন জন দুষ্কৃতী পালিয়ে যায় এক জনকে ধরে ফেলে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তগত শংকর পুর কেশবপুর নস্কর পাড়ায়।
স্থানীয় মানুষ এক দুষ্কৃতীকে ধরেছে তাকে উত্তম মধ্যম প্রহার করে জন সাধারন।দুষ্কৃতীর নাম শাহাজামাল সরদার। বারুইপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে শাহাজামালকে জনতার হাত থেকে উদ্ধার করে বারুইপুর থানায় নিয়ে আসে। কনক দেবী বারুইপুর থানায় লিখিত অভিযোগ করেন।দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানায় লিখিত অভিযোগে।

No comments:
Post a Comment