ব্রেকিং: অধীর ঘনিষ্ঠ হাতছাড়া! যোগ তৃণমূলে... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 March 2018

ব্রেকিং: অধীর ঘনিষ্ঠ হাতছাড়া! যোগ তৃণমূলে...




ফের অধীর ঘনিষ্ঠ হাত ছাড়া এক বিধায়ক, দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক এবার যোগ দিতে চলেছেন তৃণমূলে।  কান্দির অপূর্ব সরকারের পর আবারও অধীর ঘনিষ্ঠ মুর্শিদাবাদের কংগ্রেস বিধায়ক শাওনী কংগ্রেস ছেড়ে যোগদান করতে চলেছেন তৃণমূলে। তৃণমুলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু আধিকারীর হাতধরে তৃণমূলে যোগদিচ্ছেন অধীর ঘনিষ্ঠ বিধায়ক শাওনী সিংহ রায়।


শাওনী শুধু বিধায়ক নন। ডোমকল ব্লক কংগ্রেসের দোর্দন্ডপ্রতাপ সভানেত্রী। তার সঙ্গে ব্লক কংগ্রেসের আরও দুই নেতাও যোগদান করবেন বলে তৃণমূল সূত্রের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা জানান, রবিবার জিয়াগঞ্জের বাগডহরায় অনুষ্ঠিত হচ্ছে দলের লালবাগ মহকুমা সম্মেলন। এদিনের ওই সম্মেলন মঞ্চেই শাওনী সিংহ রায় সহ তার বেশ কয়েক জন অনুগামী কংগ্রেস নেতাও যোগদান করবেন। যদিও এইবিষয়ে শাওনী সিংহ রায় এর কোন মতামত জানা যায়নি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে শনিবার থেকেই তারা গোপন ডেরায় গা- ঢাকা দিয়েছেন। এবং যোগদানের বিষয়ে যথেষ্ট গোপনীয়তা রাখছেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad