মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগনারবিষ্ণুপুর বিধানসভার অন্তর্ভুক্ত আসুতি ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের পঞ্চায়েত সদস্য সম্ভু সর্দার বিজেপিতে যোগ দিলেন এবং গ্রাম শুদ্ধ দুশোর অধিক তৃণমূল সদস্য বিজেপিতে যোগ দিলেন। প্রায় দুশো তৃনমূলের কর্মী আসুতী ২ অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি বিমল নস্করের নেতৃত্বে বিজেপিতে যোগ দেন।
তৃণমূল থেকে আসা আসুতি ২ নং পঞ্চায়েতের জেতা সদস্য শম্ভু সরদারের বক্তব্য দুর্নীতি গ্রস্ত তৃণমূলকে সরাতে হলে বিজেপি ছাড়া গতি নেই।তৃণমূল থেকে আসা কর্মীদের বক্তব্য তৃনমূলের দুর্নীতি ও গোষ্ঠী দ্বন্ধের জন্যই আমরা বিজেপিতে যোগ দিলাম।।জেলা সভাপতি অভিজিৎ দাস ববি জানান গোটা দক্ষিণ ২৪ পরগনায় গেরুয়া ঝড়ের দাপটে তৃণমূল চূর্ণ হয়ে যাবে।এই সভায় উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি সুফল ঘাটু,বিষ্ণুপুর বিধানসভার পর্যবেক্ষক মমতাজ উদ্দিন গাজী এবং মন্ডল সভাপতি জয়দেব সরদার সহ অন্যান্যরা।

No comments:
Post a Comment