মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: হাসপাতালে রেফার হবে তা নিয়েও প্রশ্ন! হ্যাঁ এরকম টাই জানা গেল বারুইপুরের বিধায়কের থেকে। হাসপাতালে থেকে স্থানান্তরিত করা নিয়ে প্রশ্ন তুললেন বারুইপুরের বিধায়ক তথা বিধান সভার অধ্যক্ষ বিমান ব্যানার্জী। জেলা শাসক ও জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকে এই বিষয়ে তিনি সতর্ক করেন। কোনো রোগীকে স্থানান্তরিত করার আগে কলকাতার হাসপাতালের সঙ্গে কথা বলে নিতে হবে বলে জানান। সেখানে বেড পাওয়া যাবে কিনা তা দেখতে হবে। চিকিৎসকদের রোগী দেখার পাশাপাশি এটাও করতে হবে বলে তিনি স্পষ্ট জানান।
বারুইপুরের রবীন্দ্রভবনে জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পরিচালনায় নব নিযুক্ত আশা কর্মীদের সম্বোর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অধ্যক্ষ বিমান ব্যানার্জী। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক ওয়াই রত্নাকর রাও, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখার্জী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা এবং জন প্রতিনিধিরা। জেলা শাসক ওয়াই রত্নাকর রাও বলেন, জেলায় প্রাতিষ্ঠানিক প্রসব মার্চ মাস পর্যন্ত ৯৮ শতাংশ হয়েছে। এটা ১০০ শতাংশ লক্ষমাত্রা পূরণ করে হবে। এই বিষয়ে আশা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

No comments:
Post a Comment