সাপোর্ট বেঙ্গল: রাজ্যসভা নির্বাচনে বিজেপিকে হারাতে জোরকদমে অভিষেক মনু সিংভি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 March 2018

সাপোর্ট বেঙ্গল: রাজ্যসভা নির্বাচনে বিজেপিকে হারাতে জোরকদমে অভিষেক মনু সিংভি!



বিভাস লোধ, কলকাতা: বাংলায় রাজ্যসভা নির্বাচনের কংগ্রেস প্রতিনিধিকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস রাজ্যসভা নির্বাচন প্রার্থী অভিষেক মনু সিংভি সহ আব্দুল মান্নান ও অন্যান্য কংগ্রেস নেতারা।
 বামেরা অভিষেক মনু সিংভির বিরুদ্ধে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ তোলার পর দ্রুত পালটাচ্ছে পরিস্থিতি। ভবিষ্যতে বামেদের সঙ্গে জোট না করার পক্ষেই অধিকাংশ কংগ্রেস বিধায়ক। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের হিসেব-নিকেশ।

রাজ্যসভার ভোট ঘিরে আরও জোরদার নয়া রাজনৈতিক সমীকরণ। বামেদের অভিযোগ ঘিরে ক্ষোভ দানা বাঁধছে কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের প্রতি নরম মনোভাব নেওয়ার পক্ষপাতী জোটপন্থী বিধায়করাই।
বামেদের তোলা অভিযোগ নিয়ে সরব রাজ্যসভায় কংগ্রেস প্রার্থীও।

২০০৬ সালে রাজ্যসভার মনোনয়নে দেওয়া তথ্যে ভুল ছিল, এদিন তা মেনে নিয়েছেন অভিষেক মনু সিংভি। যদিও নির্বাচনের আগে বামেদের অভিযোগ নিয়ে টানাপোড়োন চাইছে না কংগ্রেস নেতৃত্ব।

রাজ্যসভা ভোটের পর কংগ্রেসের বৈঠকে উঠতে চলেছে এই প্রসঙ্গ। তবে তার আগে অভিষেক মনু সিংভিকে জেতাতে ঝাঁপাচ্ছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস।

এই মুহূর্তে তৃণমূলের হাতে সরাসরি ২১২ টি ভোট। ৪টি আসনে জয়ের জন্য প্রয়োজন ২০৭টি ভোট। বাড়তি ৫টি ভোট কংগ্রেসকে। সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার ৩ বিধায়কের সমর্থন। এর মধ্যে ২ জনের ভোট তৃণমূল প্রার্থীকে। ১ জনের ভোট যেতে পারে কংগ্রেসের দিকে। নির্দল ও তৃণমূলে আসা প্রার্থীদেরও সমর্থন কংগ্রেস প্রার্থীকে। রাজ্যসভা ভোট ঘিরে কাছাকাছি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। শেষ মুহূর্তে অভিযোগ তুলে ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা কঠিন হয়ে গিয়েছে। বুঝছে বাম নেতৃত্বও।


প্রসঙ্গত রাজ্যসভা নির্বাচন নিয়ে সংশয় তৃণমূল কংগ্রেসের।কংগ্রেসে পশ্চিমবঙ্গের প্রার্থীকেই সমর্থন করবে তৃণমূল, এমনটাই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। কংগ্রেস  পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা নির্বাচনে অভিষেক মনু সিংভির নাম  ঘোষণা করছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান সভানেত্রী মমতা ব্যানার্জী শুক্রবার জানিয়েছে যে, তাঁর দল কংগ্রেসের অভিষেক মনু সিংভিকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে সমর্থন দেবে।

 তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা  চার তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করে তিনি বলেন, "অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল (এছাড়াও কংগ্রেস) আমাদের জন্য অনেক মামলা দায়ের করেছেন। আমার কাছে একটি অনুরোধ ছিল (সিংভিকে সমর্থন করার জন্য)। আমরা সিংভিকে বাংলার পঞ্চম আসনে সমর্থন করব। "

No comments:

Post a Comment

Post Top Ad