অনুপম হত্যাকাণ্ডের নয়া মোড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

অনুপম হত্যাকাণ্ডের নয়া মোড়



স্ত্রীর আরামের কথা ভেবে বাড়িতে এসি বসানোর রাতেই স্বামীকে প্রেমিককে দিয়ে খুন করে স্ত্রী ।অনুপম হত্যা মামলার শুনানিতে এমন তথ্য জানা গেল সাক্ষ্যর মুখ থেকে।

স্ত্রী গরম সহ্য করতে পারত না। তাই এসি বসানোর পরিকল্পনা নিয়েছিল স্বামী। বাড়িতে ডেকেছিলেন এসি সংক্রান্ত কাজ জানা বন্ধুকে। সেইদিনই স্ত্রী প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করে। হৃদয়পুরে অনুপম সিংহ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। বুধবার বারাসত আদালতে মামলার দ্বিতীয় সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন অনুপমের বন্ধু প্রিয়ঙ্গন দাস ওরফে বাবান।


২০১৭ সালের ২রা মে রাতে উত্তর চব্বিশ পরগনার বারাসত হৃদয়পুরের তালতলার বাসিন্দা অনুপম সিংহ নৃশংসভাবে খুন হন।অনুপমের স্ত্রী মনুয়া মজুমদার প্রেমিক অজিত রায়কে দিয়ে স্বামী অনুপমকে খুন করান।গ্রেফতার হন স্ত্রী ও স্ত্রীর প্রেমিক অজিত রায়।বুধবার বারাসত আদালতে তাদেরই শুনানিতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো।

No comments:

Post a Comment

Post Top Ad