চাঁদনী: চুরি হওয়া মোবাইলের সূত্র ধরে উদ্ধার হল ২ বছর আগে নিখোঁজ হওয়া এক ই এফ আর জওয়ানের কঙ্কাল।মঙ্গলবার খড়্গপুরের ২২ নং ওয়ার্ড থেকে উদ্ধার হয় তার কঙ্কাল। ২০১৬ সালের ১৫ ই এপ্রিল নিখোঁজ হন ই এফ আর জওয়ান পালদেন লেপচা। সেই সময় ঝাড়গ্রাম এস ডি পি ও বাংলোতে কর্মরত ছিলেন পালদেন। ঘটনার পর সেই সময় সাফিয়া বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। খড়্গপুরের এই ফল বিক্রেতা সাফিয়ার সাথে সম্পর্ক ছিল পালদেনের। বর্তমানে অবশ্য সাফিয়া জামিনে মুক্ত। এর পর প্রায় ২ বছর কেটে গিয়েছে।
গত ৮ ই মার্চ একটি মোবাইল চুরির কেসে ধরা হয় সফিয়ার ছেলে ওবাদুল মুকিমকে। তাকে
জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সাফিয়ার স্বামী তথা ওবাদুলের বাবা সম্পর্কের কথা মানতে না পেরে পালদেনকে খুন করে নিজের বাড়ির পাশেই পুতে দেয়। সেই মতো আজ খড়্গপুরের ২২ নং ওয়ার্ডের কাজি মহল্লায় সাফিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় একটি মানুষের কঙ্কাল। পালদেনকে খুন করে এখানেই পুতে দেওয়া হয় বলে অভিযোগ। তবে কঙ্কাল টি পালদেনের কিনা তা জানতে ডি এন এ টেস্ট করা হতে পারে। অন্যদিকে এই ঘটনায় আক্রম খানকে খুজছে পুলিশ।

No comments:
Post a Comment