ব্রেকিং: আসানসোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঁধার মুখে বাবুল-লকেট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 March 2018

ব্রেকিং: আসানসোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঁধার মুখে বাবুল-লকেট


আসানসোলে ঢুকতে বাঁধা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে।জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ আসানসোলে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আক্রান্তদের শিবিরে ঢুকতে গেলে সেখানকার সাংসদ বাবুল সুপ্রিয়কে বাধা দেয় রাজ্য পুলিশ। পুলিশের কাছ থেকে বাধা পেয়ে বাবুল ফিরে যান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বিষয়টি জানান।
সূত্রে জানা গেছে, বাবুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় ৬ মিনিট ফোনে কথা হয়েছে। এরপর রানিগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে বাবুল প্রধানমন্ত্রীর দপ্তরে একটি রিপোর্টও পাঠিয়েছেন।
গোটা আসানসোল এলাকায় ১৪৪ ধারা জারি। অনিশ্চিত কালের জন্য নেট পরিষেবা বন্ধ।
উল্লেখ্য, এদিন আসানসোলের কল্যাণপুরে একটি শিবিরে যেতে গেলে সেখানে বাবুলকে আটকায় স্থানীয় কিছু লোক এবং পুলিশ। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আক্রান্তদের ওই শিবিরে রাখা হয়েছে। বাবুলকে আটকানোর পাশাপাশি পুলিশ সেখানে লাঠিচার্জ করে বলেও অভিযোগ।
অন্যদিকে দুর্গাপুরে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী লকেট চ্যাটার্জীকে আসানসোলে ঢুকতে বাঁধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকা থমথমে বলে জানা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad