ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত ৬ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 30 March 2018

ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত ৬



পেপার মিলের স্টিম ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল ছয় শ্রমিকের।বৃহস্পতিবার রাত  ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নৈহাটির হাজিনগরে ইন্ডিয়ান পেপার পাল্পস কারখানায়। ট্যাঙ্কটি পরিষ্কার করতে গিয়ে আটকে পড়েন ছয় শ্রমিক। তাঁদের মধ্যে প্রথমে দু’জনকে উদ্ধার করে জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। আজ সকালে আরও চারজেনর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম উদয় রাজ, মিঠুন প্রজাপতি, নাজিম, বিজয় বক্সি, রবিশঙ্কর, অশোক বড়াল।

 জানা গিয়েছিল, কারখানার বয়লারে পড়ে গেছে ওই ছয় শ্রমিক। পরে পুলিশের তরফে জানানো হয়, স্টিম ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজে তদারকি করতে আসেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। পরে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় আসেন। অর্জুনবাবু বলেন, মালিকপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।দুর্ঘটনার পর যাতে অপ্রীতিকর কিছু না ঘটে তার জন্য এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পেপার কারখানার বাইরে উদ্বিগ্ন শ্রমিক পরিবারের লোকজনকে সরিয়ে দেয় কমব্যাট ফোর্স ও পুলিশ। কারখানার ভিতরে পুলিশ কাউকেই ঢুকতে দেয়নি।

পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে কারখানার উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad