আসানসোলঃ শনিবার আসানসোলের উপদ্রুত ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে আসেন রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠী৷বেলা ১১টা নাগাদ আসানসোলের সার্কিট হাউসে এসে উপস্থিত হন৷এরপর গার্ড অব অনার নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠকে বসেন ১১:১৫মিনিট নাগাদ৷বেলা ১১:৪৫ এ প্রশাসনিক বৈঠক শেষ করে তিনি বিজেপির প্রতিনিধি দলের সাথে দেখা করেন৷বিজেপির প্রতিনিধি দলের পক্ষ থেকে লক্ষণ ঘড়ুই ও পবন সিং রাজ্যপালের সাথে দেখা করেন এবং বেশ কিছু অভিযুক্তের নাম তুলে ধরেন৷পাশাপাশি এস এফ ফাই এর প্রতিনিধি দল রাম নবমী কেন্দ্রিক অশান্তির কারনে আসিনসোল-রানিগঞ্জ অঞ্চলে ১৬৩জন পরীক্ষার্থী যে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি,সেই পরিসংখ্যান তুলে ধরে৷
এরপরেই রাজ্যপাল উপদ্রুত এলাকা পরিদর্শনে বের হন৷
পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও উপদ্রুত এলাকা পরিদর্শনে এসে রাজ্যপাল প্রথমে ক্ষতিগ্রস্তদের ত্রান শিবির কল্যানপুর এলাকায় পৌঁছান৷সেখানে ঘরছাড়া পরিবার গুলির সাথে কথা বলেন৷এরপর উপদ্রুত এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমান সম্বন্ধে ওয়াকিবহাল হতে চান৷সেখানে স্থানীয় মানুষ রাজ্যপাল কে ঘিরে ধরে তাদের অভিযোগ গুলি তুলে ধরেন৷মূলত আসানসোলের চাঁদমারি অঞ্চল,বি.সি রায় রোড ও বালবোধোন মন্দির এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল৷সংবাদ মাধ্যমকে বলেন,এ বিষয়ে তিনি কলকাতায় গিয়ে প্রতিক্রিয়া জানাবেন৷


No comments:
Post a Comment