পবিত্রমোহন বিশ্বাস: পঞ্চায়েত ভোটে উভয় সঙ্কটে আলুমুদ্দিন তথা রাজ্য সিপিএম নেতৃত্ব। সদর্থক ভাবেই এবার আলিমুদ্দিন তথা বঙ্গ সিপিএম উভয় সঙ্কটে।গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিএমের ভরাডুবি হয়।এক ধাক্কাতেই সিপিএমের আসন সংখ্যা অনেকটাই নেমে যায়। মাঝখান দিয়ে ফাঁক গলে কংগ্রেস লাভবান হয়। এবং কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পায়।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সিপিএম আর কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না। এই মুহুর্তে বাংলায় সিপিএম সহ সব বামপন্থী দলগুলো ক্রমশ প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। তাদের পক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই কার্যত অসম্ভব। জেলার নেতারা রাজ্য পার্টির সদর দপ্তর আলুমুদ্দিনে তেমনই রিপোর্ট দিয়েছেন। একদিকে সিপিএম কমছে অপর দিকে বিজেপি বাড়ছে।
সিপিএমের কাছে এখন একটাই চ্যালেঞ্জ দ্বিতীয় স্হানে কে থাকবে সিপিএম নাকি বিজেপি? এখনও এই রাজ্যের পঞ্চায়েতগুলিতে সিপিএমের যতটুকু শক্তি আছে সেটুকুও এবার থাকবে কিনা সেটাই বড়সড় প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিয়েছে।
জেলার নেতারা জানিয়েছেন কংগ্রেসের ভার বহন করার থেকে নিজেদের যতটুকু শক্তি আছে তাই নিয়ে চলতে হবে।আর সে কারণেই এবার এস ইউ সি আই বা পিডিএসকে সঙ্গে নিয়ে বামেরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে।

No comments:
Post a Comment