জয়ন্ত সাহা, আসানসোল: দোল ও রঙের উৎসব শুরু হওয়ার আগে আসানসোলে পৃথক দুই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই পথচারীর৷ প্রথম পথ দূর্ঘটনায় আসানসোল শিল্পাঞ্চলের হীরাপুর থানার অন্তর্গত নর্সিং বাঁধের বাসিন্দা কৈলাস সাউ ঘটনাস্থলেই মৃত্যু হয়৷
পৃথক দুর্ঘটনাটি সালানপুর থানার অন্তর্গত রাত ১১টা নাগাদ বড়ো চাকার গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় এক পথচারী৷ পুলিশ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে এলে,চিকিৎসক মৃত বলে ঘোষনা করে৷তবে ঐ ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি৷

No comments:
Post a Comment