রঙের উৎসবে মাতোয়ারা খনি শহর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 March 2018

রঙের উৎসবে মাতোয়ারা খনি শহর


জয়ন্ত সাহা, আসানসোল: কয়লার শহর হলেও,এ শহরেরও নিজস্ব রঙ ঐতিহ্য ও সংস্কৃতি আছে৷ আছে উৎসবে নিজের মত মেতে ওঠা৷রাঙিয়ে দেওয়া একে অপরকে....রঙের উৎসবে  কয়লার শহরে গাছে গাছে পলাশ কৃষ্ণচূড়া নিজের রঙেই শহরকে রাঙিয়ে তোলে৷টুপটাপ ঝরে যায় আরক্ত শিমূল!প্রকৃতি যখন সেজে ওঠে,পিছিয়ে থাকেনা শহরের মানুষ জন৷বসন্ত জাগ্রত দ্বারে হলে শান্তিনিকেতন বা জোড়াসাঁকো গল্ফগ্রীণ না হলেও; হলুদ বাসন্তী শাড়িতে সুসজ্জিত পলাশ শিমূলের প্রাকৃতিক অলঙ্কারে আমোদিত নব যৌবনের দূতেরা প্রভাত ফেরীতে সামিল হয়৷পুরবাসীকে দোলের শুভেচ্ছা বার্তা ও আলিঙ্গনে জড়িয়ে নেয়৷চলে সারাদিন ধরে রঙের উৎসবের মাতোয়ারা,খাওয়া দাওয়া মিষ্টিমুখ৷সৌভ্রাতৃত্ত্বের এই উৎসবে মনের কালিমা মুছে আনন্দে মুখরিত হয় জনগণ৷

No comments:

Post a Comment

Post Top Ad