জয়ন্ত সাহা,আসানসোল: অন্ডাল থানার ধূপচুরিয়ার বাসিন্দা ৩৫ বছরের টুকুন নায়েক,জামুড়িয়া র শ্যাম স্টীল ফ্যাক্টরীর কর্মী নিজের ভাগ্নে ২৩ বছরের অরিন্দম চক্রবর্তীকে নিয়ে মোটরবাইকে চড়ে আসানসোল আসছিল ভাগ্নেকে ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা হলে পৌছে দেওয়ার জন্য।আসানসোল উত্তর থানার জাতীয় সড়কের রিলায়েন্স টাওয়ারের কাছে একটি ডাম্পার ধাক্কা মেরে চলে যায়।দীর্ঘক্ষন আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর পুলিশ এসে দুজনকে নিয়ে জেলা হাসপাতালে নিয়ে আসলে পর চিকিৎসক টুকুনকে মৃত ঘোষনা করেন,অরিন্দমকে ভর্তী করার পর মৃত্যু হয়।পুলিশ ঘটনাস্থল থেকে হেলমেট উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে জামুড়িয়ার চাঁদা মোড়ে রাস্তা পার হতে গিয়ে ৪৫ বছরের এক অপরিচিত ব্যক্তিকে একটি ট্রাক ধাক্কা মেরে যায়।ঘটনাস্থলেই মারা যান তিনি।


No comments:
Post a Comment