ব্রেকিং: রবীনসন কান্ডের ছায়া এবার আনন্দপুরে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 March 2018

ব্রেকিং: রবীনসন কান্ডের ছায়া এবার আনন্দপুরে!



 রবীনসন কান্ডের ছায়া এবার আনন্দপুরে। জানা গিয়েছে, মৃত দিদির দেহ আগলে দিনের পর দিন ধরে থাকত ছোট বোন। মৃত দিদির নাম পুতুল বসাক, ছোট বোন হল রেখা বসাক।ঘটনাটি ঘটেছে আনন্দপুরে। জানা গিয়েছে, দিনের পর দিন ধরে বোন রেখা তার মেজদিদির মৃত দেহকে আগলে ফ্লাটে বসবাস করত। ২ বছর আগে বড় দিদি কাজল বসাক মারা যান। বাবা ২০০১ সালে মারা যান।তাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। দিনের পর দিন ধরে খেতে পারত না। মাঝে মধ্যে প্রতিবেশীরা এসে খাওয়ার দিয়ে যেত।


রবিবার এক প্রতিবেশী খাওয়ার দিতে আসলে রেখা দরজা খোলে। দরজা খুললে প্রতিবেশী এক ব্যক্তি দেখেন দিদি পুতুল নীচে শুয়ে আছে। সন্দেহ হওয়াতে রেখাকে জিজ্ঞেস করে দিদির কি হয়েছে? রেখা বলে 'দিদি ঘুমাচ্ছে' । এরপর স্থানীয়রা আনন্দপুর থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর বোন রেখাকে হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে তারা পুলিশকে জানায় এই দুইবোনের মানসিক অবস্থা ভালো নেই, তাদেরকে চিকিৎসা করাতে। কিন্ত তাদের কথা পুলিশ শোনেনি বলে সূত্রের খবর।

No comments:

Post a Comment

Post Top Ad