গেম: পঞ্চায়েত ভোটে বিজেপিকে সরাতে কৌশলের খুঁটি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 March 2018

গেম: পঞ্চায়েত ভোটে বিজেপিকে সরাতে কৌশলের খুঁটি

 নিজস্ব প্রতিনিধি, হুগলি: জাতিগত প্রমানপত্র প্রদানের দাবীতে ৩৬ ঘন্টা অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপির এসসি মোর্চা। বৃহস্পতিবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে এই অবস্থান বিক্ষোভে বসেন তারা।
এদিনের এই অবস্থান বিক্ষোভে হাজির ছিলেন, শ্রীরামপুর ও হুগলি সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি রতন প্রসাদ , নিরঞ্জন বিশ্বাস ও ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল।
 এদিন এই প্রসঙ্গে রাজ্য সভাপতি স্বপন পাল বলেন, আসন্ন পঞ্চায়েত ভোটে যাতে বিরোধী প্রার্থী অর্থাৎ বিজেপি ভোটে দাঁড়াতে না পারে তার জন্যে এসসি ও ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে এদিন আমরা ৩৬ ঘন্টার অবস্থান বিক্ষোভে বসেছি। এতেও কাজ না হলে হাইকোর্টে আমরা জনস্বার্থ মামলা করব।

No comments:

Post a Comment

Post Top Ad