বৃহস্পতিবার ঝড়খালিতে 'বন বান্ধব উৎসবে' এসে সুন্দরবনের মানুষকে সচেতন করলেন রাজ্যের বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। কোর জঙ্গলে ঢোকার ফলেই বাঘের কবলে পড়ে মানুষের মৃত্যু হচ্ছে বলে মনে করেন তিনি। বলেন, মানুষকে সচেতন হতে হবে। কোর জঙ্গলের দড়ির জাল টপকে ভিতরে ঢুকবেন না।
তাহলেই অমূল্য জীবন বাঘের হাতে শেষ হয়ে যেতে পারে। ঝড়খালির হোড়োভাঙা বিদ্যাসাগর বিদ্যামন্দির হাই স্কুলের মাঠে বন বান্ধব উৎসবের আয়োজন করেছিল রাজ্যের বন দপ্তর। তাতেই যোগ দিতে আসেন মন্ত্রী।
বন বান্ধব উৎসব এবার তৃতীয় বছরে পা দিল। রাজ্যে সবুজের এলাকা বাড়াতে ও রাজ্যের বন্যপ্রাণকে রক্ষা করতে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন করা হয়। স্কুলের ছেলেমেয়েদের মধ্যে সচেতনা বাড়ানোতে জোর দেওয়া হয়েছে। বাঘের হাতে মৎস্যজীবিদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, আগের থেকে জঙ্গলে বাঘের সংখা বেড়েছে। তাই কোর এলাকায় ঢুকলে বাঘের কবলে পড়তে হতে পারে। সুন্দরবনের মানুষকে সেখানে যেতে নিষেধ করা হচ্ছে। এদিন তিনি সুন্দরবনের পর্যটকদের সুবিধার জন্য ঝড়খালিতে এ টি এম বসানোর জন্য উদ্যোগ নেওয়ার কথাও ঘোষনা করেন। তাঁর সঙ্গে এদিনের অনুষ্ঠানে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, জেলা পরিয়দের সহ সভাপতি শৈবাল লাহেড়ি সহ বন দপ্তরের আধিকারিকরাও ছিলেন।

No comments:
Post a Comment