মৃন্ময় নস্কর: সাতজনকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো প্রোমোটার বিশ্বজিত ঘোষ ও তার দল বলের বিরুদ্ধে । প্রোমোটিং করার জন্য তিন দিকে রাস্তা থাকার সত্বেও ৪ দিক থেকে রাস্তা বের করার লোভে ঘরের দরজা বাইরে থেকে মধ্য বাড়ির গেটের বাইরে তার দিয়ে বেঁধে তালা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে ঘরের মধ্যেই সকলে পুড়ে ও শ্বাসরোধ হয়ে মারা যায় ।ঘটনাটি ঘটেছে বুধবার রাত ২টো নাগাদ। জানা গিয়েছে, একাদশ শ্রেণির পরীক্ষার্থী মৌয়া মুখার্জী সেই সময় পড়াশোনা করছিলো, গেটের বাইরে আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে ও বাড়ির সকলকে ডাকাডাকি করে ঘরের ভিতর থেকে আগুন নেভানোর চেষ্টা করে ও চিৎকার করতে থাকে এর ফলে স্থানীয় মানুষ জন ছুটে আসে আগুন নেভানো ও পরিবারের সকলকে ঘরের বাইরে বের করে আনে।
রাতে বজবজ থানাই খবর দেওয়া হলে ঘটনা স্থলে বজবজ থানার পুলিশ এসে জিআই তার সহ তালা উদ্ধার করে নিয়ে যাই । বিশ্বজিৎ ঘোষ ১০ কাঠা ঘর সহ জমি কেনেন সেই জায়গাই প্রোমোটিং করতে চাই তিন দিক থেকে থাকা সত্ত্বেও চার দিক থেকে রাস্তা বেড় করলে জমির দাম বাড়বে সেই জন্য স্থায়ি বাসিন্দাদের জায়গাই থেকে রাস্তা বের করতে চাই সেই নিয়ে স্থানীয় বাসিন্দা দীপক মুখার্জী , প্রদীপ মুখার্জী ও দিলীপ মুখার্জী বাসিন্দাকে পুড়িয়ে মারার চেষ্টা। একাদশ শ্রেণির পরীক্ষার্থী ও পরিবারের লোকজনদের পুড়িয়ে মারার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার বজবজ থানার বজবজ ১৪ নম্বর ওয়ার্ডের শ্বেতনা রোডের ঘটনা । পরিবারের লোকজন বজবজ থানাই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

No comments:
Post a Comment