মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: চুরি হয়ে যাওয়া ছোটো হাতি গাড়ি চব্বিশ ঘণ্টার মধ্যে উদ্ধার করলো বারুইপুর থানার পুলিশ।
প্রতি দিনের মতো বারুইপুর মাদারহাঁট আটঘড়ার অনুপম নস্কর তার চায়ের কাপ তৈরির কারখানার সামনে গাড়ি রেখেছিলেন। শনিবার ভোর রাতে কারখানার সামনে থেকে গাড়িটি চুরি হয়ে যায়। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন অনুপম নস্কর।তদন্তে নেমে পুলিশ কারখানার সামনে থেকে গাড়ি চুরি যাওয়ার সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। সেটা দেখেই জানা যায় গাড়িটি কোন দিকে যাচ্ছে তারপরেই গাড়িটি রবিবার বিকালে উত্তরভাগ এলাকা থেকে উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। গাড়ি ফিরে পেয়ে খুশি গাড়ির মালিক।

No comments:
Post a Comment